অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  আটক ৩


মাহাদি বিন সুলতান    |    ০৪:০২ পিএম, ২০২০-১১-১১

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  আটক ৩

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলণের দ্বায়ে ৩জনকে আটক করেছে নানিয়ারচর উপজেলা ম্যাজিস্ট্রেট (ইউএনও) শিউলি রহমান তিন্নী। 

বুধবার (১১ই নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের নিচ পলিপাড়ার মধ্যবর্তী খালে বালু উত্তোলণের সময় ৩ জনকে আটক করা হয়েছে। 

এসময় থানা পুলিশের এএসআই মোঃ আলমগির, কন্সটেবল মোঃ নুর উদ্দিন ও মোঃ কামরুল ইসলাম অভিযানে অংশগ্রহণ করেন। আটককৃত ব্যক্তিরা হলেন, ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ রুহুল আমিন (৪৮) ও মোঃ মিজানুর রহমান (২১) এবং ২নং ওয়ার্ডের মোঃ মজিবর রহমান।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, "গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে আমরা হাতেনাতে ৩জনকে আটক করি। আটককৃতদের জনপ্রতি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের জেলের শাস্তি রয়েছে।